1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ভারতে জেল খেটে দুই বছর পর দেশে ফিরল ৭ যুবক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯
  • ২৮২ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ ভালো কাজের আসায় ভারতে যেয়ে দুই বছর জেল খেটে দেশে ফিরল ৭ যুবক। মঙ্গলবার বেলা সাড়ে ৫ টার সময় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হলেন, রাজশাহী জেলার রশিদ সরকারের ছেলে সাগর সরকার, আব্দুল মালেকের ছেলে শাহজাহান ,জহুরুল মন্ডলের ছেলে সম্রাট মন্ডল,খলিল আলীর ছেলে নুর ইসলাম, শমসের গাজীর ছেলে মনিরুল ইসলাম, মঈনুদ্দিনের ছেলে সুজন উদ্দিন ও কুষ্টিয়া জেলার নাজিম উদ্দিনের ছেলে মজনু আলী।
ফেরত আসা মজনু মিয়া জানায় তারা কেরালা প্রদেশে একটি বেসরকারী প্রতিষ্ঠানে কাজ করার সময় পুলিশের কাছে আটক হয়। এরপর তারা সেদেশের ত্রিশুল সেন্ট্রাল জেলে দুই বছর কাটায়।

বেনাপোল ইমিগ্রেশন ওসি খোরশেদ আলম বলেন, এরা গত দুই বছর আগে ভালো কাজের আশায় ভারতের কেরালা প্রদেশে যায়। সেখানে যেয়ে তারা একটি কোম্পানিতে কাজ করার সময় সে দেশের পুলিশের কাছে ধরা পড়ে জেল হাজতে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বেনাপোল দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বেনাপোল পোর্ট থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, ইমিগ্রেশনের কাজ শেষে তাদের থানার কাজের আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT