1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ । শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

বেনাপোল পোর্ট থানায় গেলে ভালো ব্যবহার ও চকলেট দেন ওসি মামুন খান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৪৩ বার পঠিত

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় সেবা নিতে আসা মানুষের হাসি মুখে অভ্যর্থনার পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান। তিনি থানায় আগতদের অপ্যায়নের জন্য টেবিলের উপরেই রেখে দিয়েছেন চকলেট। যেকোনো প্রয়োজনে থানায় আসা প্রত্যেক মানুষ আপ্যায়ন হিসাবে পাচ্ছেন চকলেট। পুলিশের কাছ থেকে এমন ব্যবহার ও আপ্যায়ন যেন আগামীতেও অব্যাহত থাকে ওসির কাছে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

বেনাপোল ভবারবেড় গ্রামের মনির হোসেন বলেন, কিছুদিন আগে আমার কিছু জরুরী কাগজ হারিয়ে যায় এজন্য আমি থানায় গিয়েছিলাম। টাকা-পয়সা ছাড়াই জিডি করেছি। আর উপহার হিসেবে পেয়েছি চকলেট। ওসির এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস জানান, থানায় আসা প্রতিটি মানুষের চকলেট দিয়ে আপ্যায়নের নিয়ম চালু করেছেন। তাই থানায় এরকম ব্যবহার ও আপ্যায়ন পেয়ে সেবা গ্রহনকারীরাও খুশি। এছাড়া তিনি প্রতিটি মানুষের সাথে খারাপ ব্যবহার না করার জন্যও সবাইকে সতর্ক করেছেন।

মোছাঃ জেরিন আনান বলেন, আমি একটি জিডি করার জন্য কিছুদিন আগে থানায় গিয়েছিলাম। ভালো ব্যবহার এবং তৎক্ষনিক আমার কাজটি সম্পুর্ন করে দেন পোর্ট থানা পুলিশ। আগে থানায় গেলে ভালো ব্যবহার করতো না এখন ব্যবহার ভালো করছে এবং ওসি সাহেব নিজে আমার মেয়ে ওয়াফাকে চকলেট দিয়েছে। এমন ব্যবহার আমরা চেয়েছিলাম যা ওসি মামুন খান এর কাছ থেকে পেয়েছি।বেনাপোল পোর্ট থানা পুলিশের এমন ব্যবহার পেয়ে আমরা খুবই আনন্দিত।

ওসি মামুন খান সংবাদকর্মীদের বলেন, থানায় কেউ শখ করে ঘুরতে আসে না। মানুষ বিপদে পড়লেই থানায় আসে। তাই তাদের সেবা প্রদানের পাশাপাশি চকলেট দিয়ে আপ্যায়ন করার ব্যবস্থা করেছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT