1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তীর মৃত্যুতে বিদিশা-মামুনের শোক

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৬৯ বার পঠিত

৭১’র রণাঙ্গনের সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপনকারী বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম জাতীয় পার্টি’র প্রবাদ প্রতিম পথ প্রদর্শক, পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনে চট্টগ্রাম জাতীয় পার্টিকে ঐক্যের মেলবন্ধন দিয়ে যিনি জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু এরশাদ মুক্তি আন্দোলনকে করে তুলে ছিলেন ইতিহাসের এক ঐতিহাসিক অধ্যায়ে। বীর চট্টলার জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীদের শেষ ঠিকানা শ্রী তপন চক্রবর্তী (৬৯) আর নেই। তার এই অকাল প্রয়ানে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জনাবা বিদিশা এরশাদ ও ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বড্ড অভিমান নিয়েই ঈশ্বরের আহবানে সারা দিয়ে সবাইকে শোক সাগরে নিমজ্জিত করে খুব স্বল্প সময়ের জন্য পৃথিবীর বুকে আলোকছটা দূতি হয়েই জাতীয় পার্টি তথা পল্লীবন্ধু এরশাদ আদর্শের প্রকৃত রাজনৈতিক কর্মীদের কাছে শ্রী তপন চক্রবর্তী হয়ে থাকবেন রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করার অনুপ্রেরণা হিসেবে।

বিদিশা এরশাদ ও কাজী মো. মামুনুর রশীদ প্রয়াত তপন চক্রবর্তী’র রেখে যাওয়া স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু ও অসংখ্য আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহী ও তাঁর হাত ধরে জাতীয় পার্টির রাজনীতিতে টিকে থাকা অগনিত নেতা ও কর্মী সমর্থকদের প্রতি শ্রী তপন চক্রবর্তীর আত্মার শান্তি কামনা করার আহবান জানিয়ে বলেন, অচিরেই জাতীয় পার্টির জন্য নিবেদিত প্রাণ প্রয়াত এই নেতার কর্মী-সমর্থকদের মূল্যায়ন করার চেষ্টা চালানোই হবে তাঁর শূন্য স্হান পূরণের প্রথম কাজ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT