1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি। বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত। কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার। কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ। বিলাইছড়িতে বানবাসীদের পাশে এগিয়ে এল বৌদ্ধ ভিক্ষরা—ও। কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা। বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত । মকালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন। বিলাইছড়িতে নজরুল জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ।

ব্রাহ্মণবাড়িয়ায় বৌভাতে মাংসে বিষ মেশানোর অভিযোগ:আটক-১

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ২০০ বার পঠিত
প্রতীকি ছবি

সোনাই ডেক্স:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি বিয়ের বৌ ভাত অনুষ্ঠানে খাবারের মাংসের সাথে বিষ মিশানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এক কসাইকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো: আইয়ুব খান (৩০) এর বিয়ের বৌভাত অনুষ্ঠান ছিল ।

অনুষ্ঠানে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) বাবুর্চি রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতে আতঙ্ক সৃষ্টি হলে তারা কসাই রাজীবের (৩০) কাছে ছুটে যায় এবং রাজীবকে কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে রাজীব পাশের গ্রামের বাবুর্চি আব্দুল এর নাম বলেন। উক্ত বাবুর্চিকে কাজ না দেওয়ায় তার পরামর্শে একাজ হয়েছে বলে জানান কসাই রাজীব।

এ বিষয়ে বিজয়নগর থানার ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এস এম আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এসময় রাজীব নামে এক কসাইকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, পরে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ এখনো দেয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT