1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ।

বন্যায় ক্ষতিগ্রস্তদের ১২,৮৪৮ টন চাল বিতরণ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ২৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বন্যায় দেশের ৩৩ জেলায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরনের জন্য এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিতরন করা হয়েছে ১২ হাজার ৮৪৮ মেট্রিক টন। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলো থেকে গত রবিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নগদ বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরন করা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮১ হাজার ৭০০ টাকা। শিশুখাদ্য সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা এবং বিতরন করা হয়েছে ১ কোটি ২ লাখ ৭ হাজার ১০৬ টাকা। গোখাদ্য ক্রয়ে বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৩০ লাখ, বিতরনের পরিমাণ ২ কোটি ১৩ লাখ ৩৪ হাজার টাকা। শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬৮ হাজার এবং বিতরণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৮৪২ টি। ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ বান্ডিল, বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT