1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় সরকারী কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় । কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা। বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান। ভেড়ামারার রায়টা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসি ল্যান্ডের হস্তক্ষেপে খোলা হল তালা।। কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট। খুলনা সহ কয়েক জেলায় ঝড়ের আশঙ্কা। কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১। শ্যামনগর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল। কয়রায় জলবায়ু পরিবর্তন ও সামাজিক সুরক্ষার উপর এ্যাডভােকেসি ক্যাম্পেইন। কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মলন।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাধনা সাহা নামের এক গৃহবধু নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাধনা সাহা নামের এক গৃহবধু নিহত

 

নিজস্ব প্রতিবেদক,

 

ফরিদপুর সদর উপজেলার গোয়ালচামট এলাকার ১নং সড়ক সাহা পাড়া ডাউল পট্টির বাসিন্দা বিশিষ্ট ডাউল ব্যবসায়ী ভোলা সাহার স্ত্রী সাধনা সাহা (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (আজ) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালচামট ডাউল পট্টির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইঞ্জিন চালিত সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে অন্য আরেকটি সিএনজি তার গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয় এ সময় তিনি

মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সাধনা সাহা একজন শান্ত ও পরোপকারী মানুষ ছিলেন এবং এলাকায় তার ভালো সুনাম ছিল।

এ বিষয়ে স্থানীয় থানার পুলিশ জানায়, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এলাকাবাসী সড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT