1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট। কেশবপুরে মাছের ঘের করতে সরকারি রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক। কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ। বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । কেশবপুর গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক। কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু। খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার।

প্রকৌশলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৭৩ বার পঠিত

দেশের তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১২ আগস্ট।

সোমবার রাতে গুচ্ছ পদ্ধতির ভর্তি কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ও চুয়েট পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম বলেন, ‘করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় ভর্তি কমিটি আগামী ১২ আগষ্টের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরর্বতীতে ভর্তি কমিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন তারিখ ঘোষণা করবে।’

বিশ্ববিদ্যালয়গুলো হলো: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এর আগেও ভর্তি স্থগিত করা হয়েছিল। সেবার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১২ জুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT