1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

পিরোজপুরে আবারও নৌকার মাঝি হলেন এমপি আউয়াল

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২২ নভেম্বর, ২০১৮
  • ৪০৯ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি ॥ কে হবে পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার মাঝি? এমন ই প্রশ্ন ছিলো পিরোজপুরবাসীর মনে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও নৌকার মাঝি হতে যাচ্ছেন জেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা, পিরোজপুরের জনগনের হৃদয়ের স্পন্দন আলহাজ্ব এ কে এম এ আউয়াল (এমপি)।

জানাযায়, বিএনপি থেকে পিরোজপুর-১ আসনে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন মানবতাবিরধী অপরাধে সাজা প্রাপ্ত জামায়েত ইসলামী নেতা দেলোয়ার হোসাইন সাঈদী পুত্র শামীম সাঈদী। তার সাথে প্রতিযোগীতা করার মত পিরোজপুরে একমাত্র আউয়ালের বিকল্প কোন নেতা নেই। এক সময় জামায়েত-বিএনপি’র হাত থেকে জনগনকে সাথে নিয়ে এই আসনটি দখল করে নেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দলের দুঃসময় ত্যাগী নেতা কর্মীদের পাশে থেকে সংঘটিত করে রেখেছেন পিরোজপুর জেলা আ’লীগকে।

নাম প্রকাশ না করে জেলা আ’লীগের একজন ত্যাগী নেতা বলেন, যে যা ই বলুক এমপি আউয়ালের বিকল্প পিরোজপুরে আর কোন নেতা নেই। দলের দুর্দিনে একমাত্র আউয়ালই পিরোজপুর আ’লীগকে টিকিয়ে রেখেছেন। বিগত নির্বাচনে দেলোয়ার হোসাইন সাঈদীকে বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় এসেছেন আউয়াল। এবার জনগনের আস্থা ও বিশ্বাসের মর্যদা দিবেন আ’লীগ সভানেত্রী। আর নেত্রীর জড়িপে পিরোজপুর-১ আসনে এগিয়ে আছেন এমপি আউয়াল এটাই আমাদের ধারণা।

তবে আনুষ্ঠানিক ঘোষনা না দিলেও এমপি আউয়াল নৌকার মাঝি হয়ে পিরোজপুরে ফিরবে বলে আশাবাদী সকল জনগন। জননেত্রী দেশরতœ শেখ হাসিনার বিশ্বাস এই আসনটিতে আবারও বিপুল ভোটে জয়ী হবেন এমপি আউয়াল।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, বিগত দিনের দলীয় ভাবমুর্তী, জনগনের ভরসা ও পিরোজপুরের উন্নয়নকে এগিয়ে নিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আবারো নৌকা প্রতীকে মনোনয়ন পাচ্ছেন এমপি আউয়াল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT