1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ বিনামূল্যে ভায়া (VIA) ক্যাম্প। কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প। কেশবপুরের বাঁশবাড়িয়া মাঃ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা। শ্যামনগরে আশি কেজি নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধব্বংস। কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা । হবিগঞ্জ বানিয়াচং সড়কে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত।। কেশবপুরের থেকে জিপিএ ৪ পেয়েছে লাভিবা আক্তার জিম। মণিরামপুরের কৃষক-গৃহিনীর কন্যা রুপা শিক্ষক হতে চাই। কয়রার শাহানা ফেরদৌসী পেয়েছে গোল্ডেন প্লাস পেয়েছে  ভবিষ্যতে ডাক্তার হতে চায় ।

পররাষ্ট্রমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ: সৌদি প্রবাসী গৃহকর্মী সুমি উদ্ধার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৬ নভেম্বর, ২০১৯
  • ২৫৮ বার পঠিত

সোনাই ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সৌদি আরবে প্রবাসী গৃহকর্মী সুমি তার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে তাকে রক্ষার আবেদন জানান।

অবশেষে সেই সুমীকে রিয়াদ দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার সকালে উদ্ধার করেছে নাজরান পুলিশ। সে এখন নাজরান পুলিশের হেফাজতে আছেন বলে রিয়াদ দূতাবাসের শ্রম কাউন্সিল সূত্রে জানা গেছে।

এর আগে সৌদি প্রবাসী সুমির লাইভ ভিডিও আর্তনাদ জানিয়ে বলেন, ‘আমি বাঁচতে চাই, হায়নার দল আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে’। সুমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমার কি অপরাধ মাননীয় প্রধানমন্ত্রী আমি বাঁচতে চাই, হায়নার দল আমাকে ছিড়ে ছিড়ে খাচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিও লিংকটি পররাষ্ট্রমন্ত্রী ড মোমেনের ম্যাসেঞ্জারে দেন উনার এক ঘনিষ্ঠ জন। ভিডিওটি দেখে ড. মোমেনের তড়িৎ পদক্ষেপের ফলে অল্প সময়ের মধ্যেই সুমিকে উদ্ধার করা সম্ভব হয়।

মেয়েটিকে আরো দ্রুত উদ্ধার করা যেত কিন্তু মেয়েটি লাইভে নির্দিষ্ট ঠিকানা বলেনি। তাই খোঁজ খবর নিয়ে, ঠিকানা অনুসন্ধান করে দ্রুত সময়ের মধ্যে নাজরান পুলিশ এবং রিয়াদ দূতাবাসের সহযোগিতায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

জানা যায়, রূপসী বাংলা ওভারসীজের নিয়োগ করা দালাল মাজেদা বেগমের সহযোগিতায় উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে ৪৮/এ-বি, ৭ম তলা, পুরানা পল্টন, ঢাকা-১০০ ঠিকানায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন গত ৩০ মে আশুলিয়ার মোহাম্মদ নুরুল ইসলামের স্ত্রী সুমি আক্তারকে সৌদি আরবে পাঠায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT