1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দুর্গম ফারুয়া ইউনিয়নে ৬০০ কার্ডধারী মহিলাদের চাল বিতরণ । শ্যামনগরে রূপান্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত। বাগেরহাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোকালয় থেকে আজগর উদ্ধার, অতঃপর সুন্দরবনে অবমুক্ত। ৫ সিটি কর্পোরেশনে নুতন প্রশাসক নিয়োগ। ঈদযাত্রায় জ্বালানি সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে। —- বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। খুলনায় মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু। ১৫ জেলায় জ্বালানিতেল উত্তোলন ও বিপণন বন্ধ। যশোর কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোরকে আটক। দ্বীপ ইউনিয়ন গাবুরায় দরিদ্র অসহায় পরিবারের মা‌ঝে ব্রতীর খাদ্য সামগ্রী বিতরণ।

নাটোরে মাজার মান্নত করতে গিয়ে গৃহবধুর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ১৭১ বার পঠিত
  • মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।

 

নাটোরের গুরুদাসপুরে নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে খোদেজা বেগম(৪৮) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

 

আজ রবিবার (১৫ আগষ্ট) সকাল ১১ টার দিকে সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত ওই গৃহবধু উপজেলার নাজিরপুর ইউনিয়নের জুমাইনগর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

 

স্থানীয় সূত্রেজানা গেছে-চলনবিল অধ্যুষিত তিশিখালী ঘাসি দেওয়ানের মাজার জিয়ারতের উদ্দ্যেশে

বাড়ি থেকে একটি খাসিসহ ৩০ থেকে ৩৫ জন লোক নিয়ে উপজেলার মোল্লা বাজার এলাকা থেকে নৌকা যোগে তিশিখালি মাজারে মান্নত করার উদ্দ্যেশে রওনা হয়। এসময় সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় গিয়ে পৌছালে নৌকায় থাকা জেনারেটর মেশিন এর ফ্যানের সাথে খোদেজা বেগম এর শাড়ি পেচিয়ে গেলে গুরুত্বর জখম প্রাপ্ত হয়। তাৎখনিকভাবে সি এন জি যোগে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্চিতা রাণী সরকার তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত খোদেজা বেগমের পরিবারে স্বামী ও তিন ছেলে সন্তান রয়েছে।

 

এ ঘটনায় নৌকায় থাকা অন্য যাত্রীদের হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

 

এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নৌকায় থাকা জেনারেটর মেশিনের ফ্যানের সাথে শাড়ি পেঁচিয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT