1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

ধর্ষন মামলার আসামীর ১৫ আগস্টের  বিলবোর্ড বিব্রত যুবলীগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২০০ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ।

মাদকাসক্ত কথিত টিকটক মডেল আশিকুর রহমান রোমেল। যুবলীগের কোন পদে নেই। দলের সঙ্গে নেই কোন ঘনিষ্ঠতা বা নুন্যতম সম্পর্ক। একাধিকবার নারীসহ পুলিশের হাতে ধরা পড়েছে। ঝিনাইদহ শহরে উঠতি বয়সী তরুনীদের নিয়ে দেহব্যবসাসহ নিজেও নারী কেলেংকারী মামলার আসামী। সেই ধর্ষক রোমেল ১৫ আগষ্টের বিলবোর্ড তৈরী করে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে টাঙিয়েছে। বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাদের ছবি ব্যবহার করেছেন। রোমেল নিজের পদবী লিখেছে জেলা যুবলীগের সদস্য। অথচ ছবি ব্যবহারকারীরা রোমেলকে চেনেন না। এ ঘটনা নিয়ে ঝিনাইদহ যুবলীগে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল জানান, রোমেল একজন মোবাইল চোর। আমি নিজে তাকে মোবাইল চুরির দায়ে ধরেছি। সে আমাদের সংগঠনের দুরতম কোন নেতা, কর্মী বা সমর্থক নই। ঝিনাইদহ জেলা যুবলীগের আরেক যুগ্ম আহবাহক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশীদুর রহমান রাসেল জানান, আশিকুর রহমান রোমেল যুবলীগের কোন ইউনিটের প্রাথমিক সদস্যও নয়। সে কিভাবে এই ব্যানার-বিলবোর্ড লাগালো আমরা জানিনা। জেলা যুবলীগের অনেকেই মনে করেন মাদক ও নারী ব্যবসা বাধাহীন ভাবে করার জন্যই রোমেল যুবলীগকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, আশিকুর রহমান রোমেল শহরের মহিলা কলেজ পাড়ার তৌফিকুর রহমান টুটুলের ছেলে। তার বিরুদ্ধে আগে মাদক ও নারী ঘটিত মামলা চলমান। বৃহস্পতিবার রোমেলের বিরুদ্ধে নতুন করে আরো একটি ধর্ষন মামলা দায়ের হয়েছে। এক নারী টিকটকারকে ইয়াবা সেবন করিয়ে সারা রাত ধর্ষন করে রোমেল ও তার সঙ্গী বিডিআর মিলন। ধর্ষনের ভিডিও ধারণ করে ওই যুবতীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে এজাহারের উদ্বৃতি দিয়ে ওসি (তদন্ত) এমদাদুল হক জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT