1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত। ফারুয়াতে ডা.রনি’র নেতৃত্বে বন্যা কবলিত এলাকায়  চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে একটি মেডিকেল টীম । কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ। কয়রায় বিষযুক্ত ১৫০ কেজি চিংড়ি সহ নৌকা জব্দ। কয়রা উপজেলা মতুয়া মহাসঙ্ঘের দপ্তর সম্পাদকের মৃত্যুতে উপজেলা মতুয়া মহাসঙ্ঘের শোক । কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা। বিলাইছড়িতে বন্যা দুর্গতদের  পাশে সেনা জোন । বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা  আটলিয়া ইউনিয়নের স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান আর নেই। কেশবপুরের মঙ্গলকোটে ৩০ জন হতদরিদ্র পেল গবাদিপশু ও গাভী পালন প্রশিক্ষণ।

তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর হামলা হাসপাতালে ভর্তি- ৫

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ২৩৮ বার পঠিত

(মোঃ রায়হান কাজি; তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি:ভোলার তজুমদ্দিনে উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। ৫ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী মোশারেফ হোসেন দুলাল জানান, রবিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর চৌধুরী বাড়ি এলাকায় আনারস প্রতীকের পোষ্টাল ছিড়ে ফেলার প্রতিবাদ করলে আমার সমর্থকদের মারপিট করে নৌকার সমর্থকরা। হাসপাতালে ভর্তি সেলিম (৪৫) জানান, বলাই বাবুল, ফারুক চৌধুরী ও রিজনের নেতৃত্বে ১০/১৫ মিলে লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে আমাদেরকে এলোপাতাড়ি মারপিট করে কুপিয়ে জখম করে। এ ঘটনায় প্রায় ১০/১২ জন আহত হয় এদের মধ্যে ৫জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি আহতরা হলো, সেলিম (৪৫), মোঃ হাসান (৩০), রিনা বেগম (৩২), সালমা (২৬), ইব্রাহীম (২৮)। তজুমদ্দিন থানার কর্মকর্তা ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, সোনাপুর এলাকায় পোষ্টাল লাগানো নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কোন পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT