1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । কেশবপুরে যাচাই-বাছাই শেষে প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন পুনরায় চালু। বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল  । সরিষাবাড়ীতে আ.লীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল। কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন। মণিরামপুরে শিক্ষককের ১৫ দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত। মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ। শ্যামনগরে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় সভা। কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আরও একজন গ্রেফতার।

জর্দা খাওয়ার বিধান কী?

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৪১৫ বার পঠিত

অনেকে মনে করেন, এটি নেশা জাতীয় দ্রব্য যা খাওয়া হারাম। আবার কেউ বলে মাকরূহ, কেউ বলে মুবাহ। অনেক এলাকায় মনে করা হয় যে ইমাম পানের সাথে জর্দা খায় তার পিছনে ইকতিদা করা যাবে না।

আসল কথা হলো, জর্দা খাওয়া হারাম নয় এবং জর্দা খায় এমন ইমামের পিছনে ইকতিদা করাও বৈধ। এতে কোনো সমস্যা মনে করা উচিত নয়। আর যে জিনিস বেশি খেলে নেশা হয় তা কম খাওয়াও হারাম এ কথার দ্বারা মাদকদ্রব্য উদ্দেশ্য। জর্দা উদ্দেশ্য নয়। সতুরাং পানের সাথে জর্দা খাওয়া যাবে। আর কোনো ইমাম পানের সাথে জর্দা খেলে তার পেছনে নামাজ পড়া যাবে। আবু দাউদ : ২/৫১৮, ফাতাওয়া শামি : ৬/৪৬০

তবে, পানের সাথে জর্দা বা তামাক খাওয়া ডাক্তারি মতে শারীরিক ক্ষতির কারণ। তাই যথাসম্ভব এ থেকেও বিরত থাকা উচিত। আর কারো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া নাজায়েয হবে।

উল্লেখ্য যে, যারা পান-জর্দা খায় তাদের জন্যও নামায আদায়ের পূর্বে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য। যেন পানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধও না থাকে। ফাতাওয়াল লাজনাতিদ দাইমা ১৩/৫৬; আলফাতাওয়াশ শারইয়্যাহ ১০/১৪৫; রদ্দুল মুহতার ১/৬৬১
যুবকন্ঠ২৪ডটকম/মাহমুদ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT