1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট। কেশবপুরে মাছের ঘের করতে সরকারি রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক। কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ। বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ । কেশবপুর গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক। কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ ও দুর্নীতি নির্মূলে করনীয় বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা মোটরসাইকেল-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত। নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃত্যু। খুলনায় যৌথ অভিযানে গজাল রানাসহ ৩২ জন গ্রেপ্তার।

গাজীপুরে সড়ক দুর্ঘটনাঃ নিহত-৫,আহত-৮

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ২৩২ বার পঠিত

নিউজ ডেক্সঃ
গাজীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে আটজন।

আজ সোমবার সকাল আটটার দিকে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর হালডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমান (৫০)। তিনি সেনাবাহিনীতে সার্জেন্ট পদে চাকরি করতেন।
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকা থেকে বাংলাবাজার যাচ্ছিল যাত্রীবাহী বাসটি। রাজেন্দ্রপুর হালডুবা এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনা বাসটির সামনের অংশে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। অপর একজনের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, দুর্ঘটনাস্থল থেকে ছয়জনকে এই হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে আনার আগেই মারা যান। রাতুল (১৮) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আহত ব্যক্তিদের মধ্যে দুলালকে (৪৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত খাইরুল (৪০), খলিল (৪০) ও নিশান আহমেদকে (২৮) শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT