1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাধারণ সভা (জুলাই) অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর থানা প্রেসক্লাব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (০৪ জুলাই-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ আব্দুস সালাম মুর্শিদী, বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন, ইমরান হোসেন, মাসুম বিল্লাহ, ফটো সাংবাদিক এম,এ খালেক প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মোস্তফা কামাল লিটন, মোহাম্মদ মোসলেম উদ্দিন ও জনাব শওকত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় সভাপতি এ কে আজাদ ইকতিয়ার বলেন, সাংবাদিকদের অবশ্যই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে। ভুল বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা যাবে না। অর্থ, প্রভাব বা ব্যক্তিস্বার্থের কাছে নতি স্বীকার না করে যাচাই-বাছাই করে প্রকৃত ঘটনা তুলে ধরতে হবে। এমন সংবাদ প্রকাশ করতে হবে, যা জনস্বার্থ রক্ষা করবে, সমাজের অসঙ্গতি তুলে ধরবে এবং দেশের মানুষের প্রশংসা অর্জন করবে।
সভায় সহ-সভাপতি শেখ মোস্তফা কামাল বলেন, “কেশবপুর থানা প্রেসক্লাব অল্প সময়ের মধ্যেই একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই সুনাম ও মর্যাদা ধরে রাখতে হলে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভালো ও মানসম্মত সংবাদ পরিবেশনের মাধ্যমে কেশবপুর থানা প্রেসক্লাবকে আরও এগিয়ে নিতে যাওয়া সম্ভব।”
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, “কেশবপুর উপজেলার গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের সংগ্রহ ও প্রকাশ করতে হবে। সংগঠনকে একটি বাস্তব ও শক্তিশালী রূপ দিতে হবে। ইতোমধ্যে কেশবপুর থানা প্রেসক্লাবের সদস্যরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। আমরা সবসময় সত্যের পক্ষে থাকব এবং সমাজের বাস্তব চিত্র পত্রিকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরবো। মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামনের দিনে আরও এগিয়ে যেতে হবে।”
সভায় আরও বলা হয়, স্থানীয় সমস্যাবলি, উন্নয়ন কর্মকাণ্ড, সাধারণ মানুষের ভোগান্তি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে সংবাদে তুলে ধরতে হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর ও প্রশাসনিক কর্মকর্তাদের কাছে স্থানীয় পত্রিকা ও প্রেসক্লাবের সংবাদ কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে সভাপতি এ কে আজাদ ইকতিয়ার সকলের সুস্বাস্থ্য, সফলতা ও মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
ছবিঃ
০৪/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT