1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বেনাপোল পৌর নির্বাচনে নামছেন ইমদাদুল হক ইমদাদ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড নামাজ গ্রাম দুর্গাপুরে গণসংযোগ। পাটকেলঘাটায় সোহাগ পরিবহন খাদে, ঘটনাস্থলেই নিহত- ১। পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে ৩ আসামি গ্রেপ্তার। হবিগঞ্জের বানিয়াচংয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী ময়না মিয়া হত্যা মামলার আসামী জালাল ডাকাত গ্রেফতার। কেশবপুরে বাবার লাশ বারান্দায় রেখে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারি। সাগরদাঁড়িতে পঁচিশ বছর পর পূজা মন্দিরের জমি দখল মুক্ত হয়, ফিরে আসে শান্তি। কেশবপুরে জলজ জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অভিযানে চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস। কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা। বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত । কেশবপুর উপজেলার মাঃ শিক্ষা অফিসার হলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলোচনা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি।

বসুন্ধরা শুভসংঘ কেশবপুর উপজেলা শাখার আয়োজনে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সু-সাহিত্যিক মনোজ বসু, চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য ও সাহিত্যিক মানকুমারী বসুর জীবন ও সৃষ্টির উপর সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে ৫টায় কেশবপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য আসরে শুভসংঘ কেশবপুর শাখার সহ-সভাপতি প্রবীর সরকার-এর সভাপতিত্বে এবং পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহ-সম্পাদক মানব মণ্ডল-এর সঞ্চালনায় সাহিত্য আসরের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বসুন্ধরা শুভসংঘ কেশবপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম ঘোষ।
অনুষ্ঠানে চার কবি-সাহিত্যিকের জীবন ও কর্মের উপর আলাদাভাবে আলোচনা হয়। বাংলা সাহিত্যের আধুনিকতার প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যের উপর আলোচনা করেন সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক, মধুসূদন গবেষক, কবি ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজ।কালজয়ী সাহিত্যিক মনোজ বসু’র জীবন ও সৃষ্টির উপর আলোচনা করেন, আবু শরাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য।সাহিত্যিক মানকুমারী বসু’র জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন।
প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ধীরাজ ভট্টাচার্য’র জীবন ও কর্মের উপর আলোচনা করেন, প্রাবন্ধিক, লেখক ও ফুলতলা উপজেলার জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের ভূগোল বিষয়ের সহকারী অধ্যাপক তাপস মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেস- ক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ। বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কেশবপুরের চার প্রধান কবিকে নিয়ে শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়।
সাহিত্য আসরে উপস্থিত ছিলেন, কেশবপুর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল, প্রধান শিক্ষক নিখিল দাস, প্রভাষক রেজাউল ইসলাম, শিক্ষক আব্দুল খালেক, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সহসভাপতি সমীর দাস, সুব্রত বসু, শুভসংঘ কেশবপুর শাখার নারী বিষয়ক সম্পাদক হাসিনা খাতুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদা সুলতানা, ক্রীড়া সম্পাদক শওকত আলী, সাংবাদিক শাহীনুর রহমান, মাসুম বিল্লাহ, কামরুজ্জামান রাজু, তাইফুর রহমানসহ স্থানীয় বহু কবি সাহিত্যিক এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আসরে উপস্থিত পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া খাতুন বলে, জীবনে প্রথম কবি সাহিত্যিকদের আলোচনা শুনলাম। আমার খুব ভালো লেগেছে এবং মুগ্ধ হয়েছি।
ছবি
১২/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT