1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীদের মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

যশোরের কেশবপুরে লক্ষ্মীনাথকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসার বদলির দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
সোমবার (০৩ আগস্ট-২৬) দুপুরে বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষক আবু মূসার নানা দুর্নীতি অনিয়মের ফিরিস্তি তুলে ধরে এক দফা এক দাবিতে মুসার বদলির জন্য বিভিন্ন শ্লোগান দেয়।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মুসা ঠিকমতো বিদ্যালয় আসেন না, প্রতিষ্ঠানের জমি লীজ দিয়ে সেই টাকা নিজে আত্মসাৎ করেন, স্কুলের সকল আয়-ব্যায়ের হিসাব না দেওয়া, ক্লাস না নিয়ে নিজের ছেলেকে নিয়ে ফেসবুক দেখা, ক্লাস টাইমে নিজের গরু-ছাগল চরিয়ে বেড়ানো, সামান্য বিষয় নিয়ে অভিভাবকদের সাথে ঝগড়া বিবাদ করা ও শিক্ষার্থীদের বরাদ্দকৃত খাদ্য নিজের স্বার্থে ব্যবহার-সহ তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি রয়েছে।
এসময় তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের স্বার্থে আবু মূসাকে বদলি করে নতুন শিক্ষক মুসার স্থলাভিষিক্ত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
বক্তরা আরো বলেন, দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করলেও ওই কর্মকর্তা অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা না নেওশায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মজিদপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি শহিদুল ইসলাম, আবু মূসার ছোট ভাই আযুব হোসেন, ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আহাদ, জামায়াত নেতা আবু সাইদ, অভিভাবক শাহিনের রহমান, লাভলী বেগম, ফাতেমা বেগম, মিরা খাতুন এবং শিক্ষার্থী মারিয়া খাতুন ও খালিদ হোসেন প্রমুখ।
এবিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু মূসা বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্রমুল। সম্প্রতি বিদ্যালয়ে একটি নতুন কমিটি গঠন করা হয়। ও-ই কমিটিতে তাদের পছন্দসই ব্যক্তি মনোনীত না হওয়ায় তারা আমার সম্মানহানি করতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।
ছবিঃ
০৩/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT