1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যশোরের কেশবপুরে শহীদ তৌহিদুর রহমান-এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা ও কেশবপুর উপজেলার নেতাকর্মীদের উদ্যোগে ওই কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (১ জুলাই-২৬) কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান এবং যুগ্ম-সমন্বয়কারী সাজিদ সরোয়ার।এছাড়া কেশবপুর উপজেলা এনসিপি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ সম্রাট হোসেন ও যুগ্ম-সমন্বয়কারী জাহিদ হাসান। এ সময় যশোর জেলা, কেশবপুর উপজেলা এনসিপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে শহীদ তৌহিদুর রহমান-সহ জুলাই বিপ্লবের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আবেগঘন এই মোনাজাত পরিচালনা করেন, শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুর জব্বার মোল্যা।
এসময় এনসিপি নেতৃবৃন্দ বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলার প্রধান সমন্বয়কারী মোঃ নুরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, আজ আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমাদের বীর শহীদ তৌহিদুর রহমানের কবরের পাশে দাঁড়িয়েছি। জুলাইয়ের এই দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যারা একটি বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। শহীদ তৌহিদুর রহমান আমাদের যশোরের অহংকার, পুরো বাংলাদেশের অহংকার। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো ক্ষমতার লোভ বা ব্যক্তিস্বার্থের রাজনীতি করে না। আমাদের মূল লক্ষ্য শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও সাম্যের দেশ হিসেবে গড়ে তোলা। শহীদ তৌহিদুরের পিতা জনাব আব্দুর জব্বার মোল্যা আজ যে অশ্রুসজল চোখে মোনাজাত পরিচালনা করেছেন, সেই বাবার চোখের জল আমাদের প্রতিজ্ঞা আরও দৃঢ় করে তুলেছে। আমরা ঘোষণা দিচ্ছি, শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে এনসিপি সবসময় ঢাল হয়ে দাঁড়াবে।
ছবিঃ
০১/০৭/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT