1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর সঃ ডিগ্রি কলেজ এইচএসসি ব্যাচ ২০০৭-এর পুনর্মিলনী অনুষ্ঠিত। শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু। বিলাইছড়িতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ। কালবৈশাখী ঝড়ে ঘরে গাছ পড়ে  ফারুয়ার রুবেল অল্পের জন্য বেঁচে গেল। কয়রায় গরু বোঝাই নসিমন উল্টে ১জনের মৃত্য। কেশবপুরে অবৈধভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ। সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২। মহানগরীতে পশু কোরবানির জন্য ১৪০টি স্থান নির্ধারণ: কেসিসি প্রশাসক। কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

কৃষ্টিবন্ধন, যশোরের আয়োজনে বৈশাখী কবিতা উৎসব ও সাংস্কৃতিক ও অনুষ্ঠান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭৩ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।

“আমার সংস্কৃতি আমার পরিচয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর ‘কৃষ্টিবন্ধন’-এর আয়োজনে বৈশাখী কবিতা উৎসব, সাংস্কৃতিক ও মিষ্টমুখ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যশোর নাট্যকলা একাডেমিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল-২৬) ৪ বৈশাখ বিকেলে ‘কৃষ্টিবন্ধন’ সংগঠনের সভাপতি কবি মঞ্জুয়ারা সোনালি-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি এম এ কাসেম অমিয় ও কবি বকুল হক-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কবি ডা. আহাদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, কথা সাহিত্যিক, অবসরপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজ উন্নয়নে আলোকির নারী কবি রাশিদা আক্তার লিলি, কবি সুরাইয়া শরীফ, কবি গাজী শহীদুল ইসলাম, কবি গোলাম মোস্তফা মুন্না।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, কৃষ্টিবন্ধন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভপতি কবি ড. সবুজ শামীম আহসান। স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এম এ কাসেম অমিয়। এছাড়াও কবিতা পাঠ ও আলোচনা করেন, কবি আরশি গাইন, কবি অরুণ বর্মণ, কবি এ ডি এম রতন, কবি এম এন এস তুর্কি, ভদ্রাবতী বিশ্বাস, রশিদ শিমুল, রকি মাহমুদ, বাগবুল বিশ্বাস, আশরাফুল হাসান বিপ্লব, শামছুন নাহার জবা, ফিলিপ বাবলু বিশ্বাস, শিল্পী শরিফুল ইসলাম প্রমুখ ।
গান পরিবেশন করেন, ড. সবুজ শামীম আহসান, গাজী শহীদুল ইসলাম, কবি বকুল হক, এ ডি এম রতন ও বাউল শিল্পী আব্দুস সাত্তার প্রমুখ।
কবি ইরফান খান, শরিফুল ইসলাম-সহ বিভিন্ন এলাকা থেকে আরও কবিদের আগমনে মিলনমেলায় পরিণত হয়।
ছবিঃ
১৭/০৪/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT