1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত। রংপুরে মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রচারের  প্রতিবাদে সংবাদ সম্মেলন । সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন। কালীগঞ্জে এক নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা। মণিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ। সুন্দরবনে ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, উদ্ধার করে হাসপাতালে ভর্তি। হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ৩। মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ। গাজীপুরে কৃষি জমি, জলাশয় ও পুকুর ভরাটের হিড়িক। কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার।

করোনায় আক্রান্ত হয়ে অফিস সহায়কের মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৩২ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়ে অফিস সহায়কের মৃত্য

প্রতিনিধি,
মহম্মদপুর (মাগুরা)

মাগুরার মহম্মদপুরে করোনা আক্রান্ত হয়ে বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের অফিস সহায়ক (পিয়ন) মো. শহিদ খান (৫০) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে তিনটার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মৃত শহিদ খান উপজেলার বাবুখালী ইউনিয়নের মৃত অাফতাব উদ্দিন খাঁনের ছেলে।

নিহতের বড় ভাই রতন আলী খান জানান, শহিদ প্রায় দশ বারো দিন আগে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে বাড়িতে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু শ্বাসকষ্টে পরিমান আরো বাড়তে থাকে। এরই মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ৩ আগষ্ট ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার রাত সাড়ে তিনটার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ রবিউল আলম বলেন, তার অকাল মৃত্যুতে কলেজ পরিবারে শোক নেমে এসেছে। শােকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজের শিক্ষক কর্মচারীরা।

মহম্মদপুর উপজেলায় মোট সনাক্ত হয়েছে ৪১৬ জন সুস্থ্য ৩৪১ জন। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT