1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান: ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা। বালীগাঁও বিপিএল সিজন ৫ এর উদ্ভোধন খেলা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে অসহায় পরিবারের মাঝে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ। কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা। সাংবাদিক মোয়াজ্জেম হোসেন রাসেলের পিতা তোফাজ্জল ডাক্তারের জানাজা ও দাফন সম্পন্ন। কেশবপুরে আনসার-ভিডিপির প্রশংসনীয় উদ্যোগঃ স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার। কালীগঞ্জ পৌরসভার প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতা ও সনদপত্র বিতরণ। কেশবপুর (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন। মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা …………….খুলনা জেলা পুলিশ সুপার । বিলাইছড়িতে বন্যাদুর্গতদের পাশে ব্র্যাক।

উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর সুস্থতা কামনায় কেশবপুরবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর

কেশবপুরের কৃতি সন্তান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম লিভারে টিউমার ক্যান্সারের চিকিৎসার জন্য গত দুইসপ্তাহ যাবত ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি অত্যন্ত কঠিন সময় পার করছেন। সকলে তাঁর সুস্থতার জন্য দোয়া/আশীর্বাদ করার আহবান জানিয়েছেন।
একজন মেধাবী, দক্ষ, সৎ, নিষ্ঠাবান, অভিজ্ঞ, পরিশ্রমী, সদালাপী ও দেশপ্রেমিক, হাস্যজ্জল, পরোপকারী, সর্বজন শ্রদ্ধেয় মানুষটি যাঁর উপকারের কথা বলে শেষ করা যায় না, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন) মোঃ রেজাউল করিম-এর দ্রুত সুস্থতা জানিয়েছেন, কেশবপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ।
সুদূর ফ্রান্স থেকে ফিরোজমাসুদ সাহেব জানিয়েছেন, “খবরটি ফেইসবুকের মাধ্যমে জানতে পেরে হতভম্ব, স্তম্ভিত ও হতবিহবল হয়ে পড়লাম এবং কায়মনোবাক্যে মহান আল্লাহর নিকট দোয়া করছি খবরটি যেনো মিথ্যে হয়।
মহান রাব্বুল আলামীন । রাহমানুর রহিম। পরোয়ার দেগার আপনার প্রতি সদয় হোন ! দয়া করুন ! আমার দোয়া ও কেশবপুর সহ সারা বাংলাদেশে অগনিত মানুষের দোয়া নিশ্চয়ই একমাত্র নিয়ন্ত্রক মহান রব শুনবেন !
আপনি সেরে উঠুন ভাই! মনের জোর হারালে চলবে না! ভাবি ও মামণিদের কথা চিন্তা করে অনেক শক্ত থাকতে হবে ! অনেক কথা আপনার সঙ্গে। আপনাকে দেখার অনেক ইচ্ছে! আমার সঙ্গে দেখা না হলে আমি কিন্তু কোথাও আপনাকে যেতে দিচ্ছি না !!
আর কেশবপুরবাসী সকল মানুষের নিকট অনুরোধ করবো আপনার জন্য যেনো সবাই অন্তত থেকে আল্লাহর নিকট দু’হাত তুলে দোয়া করেন।।
ছবিঃ
০২/০৮/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT