1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন, প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন। কয়রায় জৈব সার ব্যবহার ও বারোমাসি সজিনা চাষে প্রশিক্ষণ। শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ। মণিরামপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে মাছের পোনা বিতরণ। বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক  সভা অনুষ্ঠিত। প্রতিভা মডেল একাডেমীতে ফল উৎসব ও মা সমাবেশ অনুষ্ঠিত। শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলনে পদযাত্রা ও সমাবেশ। শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা। কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী মোজাহিদ গ্রেফতার ।

আমতলীর ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪ লাখ টাকা জরিমানা ও ড্রাম চিমনি অপসারণ!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১৮২ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৪ লাখ টাকা জরিমানা ও ড্রাম চিমনি অপসারণ করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক। আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ দেখতে পেয়ে পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী আজ রবিবার (১৬ জানুয়ারি) আমতলী উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় প্রতিটি ইট ভাটাকে ২ লক্ষ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো উপজেলার চাওড়া ইউনিয়নের তালুকদার বাজার এলাকায় এইচআরটি ব্রিকস, একই ইউনিয়নের মোস্তফাপুর এলাকার এমএসবি ব্রিকস, আমতলী সদর ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের এমসিকে ব্রিকস, কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় আরএমকেএস ব্রিকস, রায়বালা এলাকায় এডিবি ব্রিকস, একই এলাকার মৃধা ব্রিকস, খাকদান এলাকায় মেসার্স ফাইব স্টার ব্রিকস নামে মোট ৭টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ওই ইটভাটা গুলোর ড্রাম চিমনি ভেঙ্গে ফেলাসহ ইটভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর বরিশাল ও ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরিন হক বলেন, বিভিন্ন সময়ে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ দেখতে পেয়ে পরিবেশ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী আজ ৭টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৪ লাখ টাকা জরিমানা করাসহ ড্রাম চিমনি ভেঙ্গে ফেলে ইটভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT