1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুর সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। ​মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস। কেশবপুরে ড্রেজারের থাবায় নদীতে বিলীন হচ্ছে বসতবাড়ি, অসহায় মানুষের আর্তনাদ! এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি । পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন ।

আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত

 অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ

 খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন, জীবনে যে কয়দিন বেঁচে আছি সেই কয়টাদিন কয়রার মানুষকে ছেড়ে কোথাও যাবোনা। আজীবন কয়রার মানুষের পাশে থেকে কাজ করতে চাই জানিয়ে তিনি আরও বলেন, দুর্যোগ প্রর্বন কয়রার উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। দ্রুত সে সকল কাজ বাস্তবায়ন করা হবে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকাল ৪ টায় খুলনা জেলা পরিষদ কর্তৃক সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সংস্কার ১ম ধাপে উপজেলা পরিষদ মিলনায়তনে কয়রা উপজেলার সকল প্রকল্পের বরাদ্ধপ্রাপ্ত চিঠি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামীম কবির ও জেলা বিএনপির সাবেক যুগ্ম  আহবায়ক আশরাফুল আলম নান্নু। এতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা জিএম মাওলা বকস, মোঃ শরিফুল আলম, এস এম আঃ রহিম, সরদার মতিয়ার রহমান, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুরুল আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম  জিএম রফিকুল ইসলাম, কোহিনূর ইসলাম, ডিএম নুরুল ইসলাম, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান, ফয়জুল করিম খোকন, মহররম হোসেন, ডাঃ নুর ইসলাম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, জেলা যুবদল নেতা রুবেল মীর, ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, কয়রার যুবদল নেতা মোতাসিম বিল্যাহ, ইহছানুর রহমান, আকবার হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আহাদুর রহমান লিটন, আছাদুল ইসলাম, ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, হাফিজুর রহমান, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নুর ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, ছাত্রদল নেতা আরিফ বিল্লাহ সবুজ, মাহমুদ হাসান, আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, ইমরান হোসেন প্রমুখ। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মাঝে  গাছের চারা বিতরনের পাশাপাশি বৃক্ষ রোপন করেন।

কয়রা, খুলনা প্রতিনিধি 

তারিখঃ ০২/০৬/২৬ ইং।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT