1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

আইইবি ও মাক্স গ্রুপের উদ্যোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২১৮ বার পঠিত

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

করোনা মোকাবেলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ও মাক্স গ্রুপের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে ৪০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন আইইবি ও ম্যাক্স গ্রুপের পক্ষে পানি উন্নয়ণ বোর্ড রংপুর বিভাগের প্রধাণ প্রকৌশলী জ্যোতি প্রসাদ ষোষ।

অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, পানি উন্নয়ণ বোর্ডের তত্বাবধায়ক মোকলেছুর রহমান, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ অনেকে।

এ সময় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি’র) পক্ষে রংপুর বিভাগের প্রধাণ প্রকৌশলী জ্যোতি প্রসাদ ষোষ বলেন, করোনা মোকাবেলায় জেলার মানুষের জন্য আইইবি ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে সিলিন্ডারগুলো প্রদান করা হলো। প্রয়োজনে আগামীতে আরো সহায়তা করা হবে। তবে সচেতনতার বিকল্প নেই। তাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে কর্মস্থলে ও বাইরে বের হওয়ার পরামর্শ প্রদান করেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT