1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সাতক্ষীরায় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জের বানিয়াচংয়ে লীজ কৃত জলাশয়ে মাছ শিকারে বাঁধা দেওয়ায় হামলার ঘটনায় আহত যুবকের মৃত্যু। কেশবপুরের মজিদপুরে পুলিশ ও স্থানীয়দের যৌথ উদ্যোগে ‘ভিলেজ ডিফেন্স কমিটি’ গঠন। প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা। মনিরামপুরে পানিবন্দি মানুষের মাঝে ঢাকাস্থ মনিরামপুর সমিতির ত্রান সামগ্রি বিতরণ ও মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ। শ্যামনগর ত্রিপানি বিদ্যাপীঠের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক ইন্দ্রজীত মন্ডল। কেশবপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত। জেলা অভিভাবক দীপন তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিলাইছড়ি উপজেলা জাসাস। যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা। বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়।

ধামইরহাটে ১১ দিন পর অপহৃত কিশোরী উদ্ধার,অপহরণকারী যুবক গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৮৬ বার পঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁর ধামইরহাটে এক কিশোরীকে অপহরণের ১১দিন পর থানা পুলিশ উদ্ধার করেছে। অপহরণের অভিযোগে ঘটনার মূল নায়ককে গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। থানা পুলিশ গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে জেলার মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের অন্তর্গত কিট্রলী পূর্বপাড়া নামকস্থান থেকে এক আত্মীয়ের বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত দেবীপুর গ্রামের ফারুর হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সুমাইয়া খাতুন (১৪) গত ৩০ জুলাই দুপুর ১২টার দিকে বাড়ীর পার্শে পুকুরে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ীতে ওই কিশোরী না ফেরায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করেন।

ডায়েরীর প্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) শাহাজাহান আলম তদন্তকালে জানতে পারেন দেবীপুর গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে রাকিবুল হাসান রকি (২০) মেয়েটিকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার এক আত্মীয়ের বাড়ীতে জোর পূর্বক আটকিয়ে রেখেছে। গত বুধবার রাত ১২টার দিকে মান্দা থানা পুলিশের সহায়তায় ওই বাড়ীতে অভিযান চালিয়ে মেয়েটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মূল আসামী রাকিবুল হাসান রকিকে গ্রেফতার করে।

এব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মমিন বলেন,মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ৭জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। কিশোরীর ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য সদর হাসপাতালে এবং ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এবং আটককৃত আসামীকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT