1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

তাড়াশে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২০৫ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ১০ জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে সিরাজগন্জ-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজারের ২০০ গজ পশ্চিমে পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

তাড়াশ থানা ইনচার্জ মোঃ ফজলে আশিক আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে যাত্রীবাহী একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিলো। ১১টার দিকে খালকুলা বাজার পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এদিকে সংঘর্ষের পর পেছন থেকে আরেকটি ট্রাক এসে ১ম ট্রাকটিকে ধাক্কা দেয় ফলে ট্রাকটির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়। আহতদের ১০ জনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহতদের সিরাজগঞ্জ সদর শহীদ এম মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ বাস ও ট্রাকটিকে আটক করেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT