1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে এক ব্যক্তির জরিমানা। কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ। বিলাইছড়িতে বিএফডিসি’র অভিযানে ৪ নৌকা ও ২০ হাজার ফুট বর্গফুট জাল জব্দ।  কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার।

কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে ১৫আগষ্ট উপলক্ষে আলোচনা ও দোয়া 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ১৮২ বার পঠিত

কাজিপুর ,সিরাজগঞ্জ।।

কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সিরাজগঞ্জ ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম দেশ গড়ার মধ্যে দিয়ে সুখিসমৃদ্ধ দারিদ্রমুক্ত জাতী গড়ার লক্ষ্যনিয়ে আমৃত্যু কাজ করে গেছেন।

 

কিন্ত ১৯৭৫ সালে এদেশেরই একদল বেইমান এদেশকে আবার দাবেদারী রাষ্ট্র বানানোর জন্য স্বাধীনতার সূর্যকে মুছে ফেলার লক্ষ্যে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে।

 

সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় আরও বলেন আজ সময় এসেছে আমাদের এই শোককে শক্তিতে পরিণত করে দেশকে ক্ষুদামুক্ত দেশ গড়তে পারলে তবেই বঙ্গবন্ধুর আত্মার শান্তি হবে।

 

বৃহস্পতিবার (১২আগষ্ট) কাজিপুরের চালিতাডাঙ্গা ইউনিয়নে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মজিদ বাদশার সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক শাহীন আলমের সঞ্চালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি ও চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।

 

আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, সহ-সভাপতি আয়নাল হক, মোহাম্মদ আলী জিন্নাহ, আঃ রাজ্জাক, সকল ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক।

 

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিশির বিশ্বাস।

 

ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আলী।

 

ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এরশাদ আলী।

 

উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মাসুদ রানা প্রমুখ।

 

 

সকল নেতৃবৃন্দের উপস্তিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিব পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা, মোহাম্মদ নাসিম সহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা জয়নাল আবেদীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT