1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

লালমনিরহাটে ভ্যান হারিয়ে নিঃস্ব মঈনুলকে নতুন ভ্যান উপহার দিলেন আমেরিকা প্রবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৩০ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় মসজিদের নামাজ পড়তে গিয়ে ব্যাটারী চালিত ভ্যান চুরি হওয়া সংবাদটি বিভিন্ন অনলাইনে প্রকাশের পর আমেরিকা প্রবাসী ওই ভ্যান চালক মঈনুল ইসলামকে একটি নতুন ভ্যান কিনে দেন।

 

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম মঈনুল ইসলামের হাতে নতুন ভ্যান গাড়িটি তুলে দেন। এর আগে ভ্যান চুরি হওয়ার পর হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ভ্যান চালক মঈনুল ইসলামের বাড়িতে গিয়ে একটি নতুন ভ্যান দেয়ার আশ্বাস দেন।

 

আমেরিকা প্রবাসী হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলমের মাধ্যমে ব্যাটারী চালিত ভ্যানটি তাকে প্রদান করেন।

 

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে মঈনুল ইসলাম (৫০)। মঈনুল ইসলামের নিজের বলতে কিছুই নেই। মাত্র চার শতাংশ জমিতে বাড়ি করে স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ৯সদস্যের পরিবার তার।

 

জানা গেছে, গত ৩০ জুলাই অটো ভ্যান নিয়ে হাতীবান্ধা উপজেলার বড়খাতা কেরামতিয়া বড় মসজিদে (ভাঙ্গা মসজিদ) নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। সেখানে গিয়ে ভ্যানটি মসজিদের সামনে রেখে নামাজ আদায় শেষে বের হয়ে দেখেন সেটি আর নেই। ভ্যান চালক মঈনুল ইসলাম কিছুদিন আগে ব্র্যাক এনজিও থেকে ৩০হাজার টাকা ঋণ নিয়ে অটোভ্যানটি কিনেন। সেটি চালিয়ে যা পেতেন তা দিয়ে কিস্তি দেয়ার পর সংসার চালাতেন। এখন সেটাও নাই। কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বলেই হাউমাউ করে কেঁদে ফেলেন মঈনুল ইসলাম।

 

ভ্যান চালক মঈনুল ইসলাম বলেন, ‌সাংবাদিক স্যারের জন্য মুই ভ্যান পানু, আল্লাহ তাদের ভালো করুক। আর যিনি ভ্যানটি উপহার হিসাবে দিয়েছেন তার জন্য মন থেকে দোয়া করেন মঈনুল।

 

এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বলেন, ভ্যান চুরি হওয়ার ঘটনাটি বিভিন্ন অনলাইনে প্রকাশ হওয়ার পর আমার পরিচিত একজন আমেরিকা প্রবাসী ওই মঈনুলকে একটি ভ্যান উপহার দেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT