1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত হলেন কুলাউড়ার সার্কেল, ওসি ও পরিদর্শক (তদন্ত) ওসি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৩৮ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ

সিলেট বিভাগের শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।

 

মঙ্গলবার (১০ আগস্ট) ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় ও কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামকে সিলেট বিভাগের (রেঞ্জ) শ্রেষ্ঠ সার্কেল, ওসি ও পরিদর্শক (তদন্ত) ঘোষণা করেন।

 

জানা যায়, বিভিন্ন সময় অপরাধ দমন, মাদক নির্মূল, আসামি গ্রেপ্তারসহ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার উপর ভিত্তি করে সিলেট বিভাগের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় তাদেরকে।

 

ভার্চুয়াল মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) ছাড়াও অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদ (পিপিএম)-সেবা ও অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর বলেন, যতদিন কুলাউড়া সার্কেলে থাকবো তত দিন কুলাউড়া-জুড়ী-বড়লেখা এ তিন থানা এলাকার মানুষকে ভালোবেসে তাদের জন্য কাজ করে যাবো। কুলাউড়া সার্কেলে যোগদান করার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট থানার ওসি এবং স্থানীয়দের সহযোগিতায় তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছেন, তাই এ অর্জন সকলের।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় সময় কুলাউড়াকে বলেন, আমার এ সাফল্যে কুলাউড়া থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সমন্বিত এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল। তাকে পুরস্কৃত করে উৎসাহিত করার জন্য তিনি সিলেটের রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, বলেন, এ অর্জন আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মাদক ও সন্ত্রাস দমন, আইশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৭ জুন ও ৫ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ সার্কেল ও ওসি হিসাবে পুরস্কৃত করা হয়।

 

একইসাথে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যাপক সফলতা পাওয়ায় গত ৫ আগস্ট জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT