1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা ।

ঝিনাইদহে করোনা রোগীর স্বজনদের মাঝে মাসব্যাপি খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৮৮ বার পঠিত

ঝিনাইদহ থেকে শাকিল আহমেদ-

ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে রোগী ও রোগীর স্বজনদের মাঝে দুই মাসব্যাপি বিনামূল্যে খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতাল মিলনায়েতনে রাশিদা হাসান ফাউন্ডেশন’র পক্ষ থেকে এ খাবার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ হারুন অর রশিদ। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন রাশিদা হাসান ফাউন্ডেশনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা লোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর হাসপাতালের আরএমও ডাঃ মিথিলা ইসলাম, ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া, সহ-সভাপতি জাকারিয়া মিঠু, ঝিনাইদহ জেলা সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিঠু ও সাংবাদিক এম সাইফুল মাবুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্টু মিয়া, আমিনুল ইসলাম পল্টু ও আব্দুল হান্নান প্রমুখ।

রাশিদা হাসান ফাউন্ডেশনের পরিচালক আলি হাসান কিবরিয়া বলেন, জেলায় করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় হাসপাতালে রোগীর চাপ ব্যাপক ভাবে বেড়ে গেছে। জেলার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে রোগীরা ভর্তি হচ্ছে। রোগীদের সাথে থাকা স্বজনরা ঠিকমত খাবার পাচ্ছেন না। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে রাশিদা হাসান ফাউন্ডেশন এ কর্মসূচী হাতে নিয়েছে। প্রতিদিন দুপুরে বিনামূল্যে ১০০ প্যাকেট করে খাবার সরবরাহ করা হচ্ছে। দুই মাসব্যাপি এ কর্মসুচি চলবে। প্রয়োজনে এ কার্যক্রমের মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT