1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে তিন দিনব্যাপী ফল মেলা-২০২৬ উদ্বোধন। ভাল কাজ করতে গিয়ে অপ্রিয় হলেও করবেন। আমি সর্বাত্মক সহযোগীতা করবো-এমপি, ফজলুল হক মিলন। খুলনা মহানগরীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক। শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ।

শেরপুরে বজ্রপাতে ২ কষি শ্রমিকসহ নিহত ৪; আহত ৪।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৯৩ বার পঠিত

শাহাদাত তালুকদার ঃ

 

শেরপুরে বজ্রপাতের পৃথক ঘটনায় ২ কৃষি শ্রমিক ও ২ কিশোরসহ ৪ জন নিহত এবং আরও ৪ কৃষি শ্রমিক আহত হয়েছেন। ১১ আগস্ট বুধবার দুপুরে জেলার বিভিন্ন জায়গায় এ ঘটনাগুলো ঘটে।

 

নিহতরা হচ্ছেন সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. মোস্তফা, নকলা উপজেলার লাভা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে মো. আজিজুল হক, শ্রীবরদী উপজেলার মো. আব্দুল হামিদের ছেলে মো. আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল মিয়া।

 

আহতরা হচ্ছেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে মো. বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ এবং নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের পুত্র বাবু মিয়া ও মোক্তার হোসেনের পুত্র মো. হুমায়ুন ওরফে ফকির।

 

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১২টার দিকে বৃষ্টিপাতের সময় সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে কৃষি জমিতে আমন ধানের চারা রোপনকালে হঠাৎ বজ্রপাত হলে কৃষি শ্রমিক মোস্তফা ঘটনাস্থলেই মারা যান এবং বদু মিয়া ও আবু সাঈদ গুরুতর আহত হন।

 

এছাড়া দুপুর সাড়ে ১২টার নকলা উপজেলার লাভা এলাকায় কৃষি জমিতে ধান রোপনের সময় আকস্মিক বজ্রপাত হলে কৃষি শ্রমিক মো. আজিজুল হক মারা যান। এসময় মো. হুমায়ুন ও বাবু মিয়া আহত হন।

 

অন্যদিকে একই সময় শ্রীবরদী উপজেলার গোশাইপুর এলাকায় বজ্রপাতে নিহত হয় কিশোর আরমান হোসেন ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকায় নিহত হয় কিশোর রাসেল মিয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT