1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়িতে সিআর মামলার আসামী আটক । শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ। রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ।

লালমনিরহাটে পার্চিং পদ্ধতির ব্যবহার বাড়ছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২১০ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় ধানক্ষেতের পোকা দমনে পার্চিং পদ্ধতির ব্যবহারে আগ্রহ বাড়ছে কৃষকের এবং সাফল্য পাচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। এ প্রযুক্তি ব্যবহারের ফলে জমিতে কীটনাশকের ব্যবহার কমেছে। এতে করে কমে আসছে ফসলের উৎপদন ব্যয়।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ ধানক্ষেতে গাছের ডাল, বাঁশের কইঞ্চা পুঁতে পাখি বসার ব্যবস্থা তৈরি করেছেন কৃষকরা। এসব ডাল ও বাঁশের কইঞ্চায় বসে থাকা পাখি মাঝে মাঝে উড়ে গিয়ে পোকা শিকার করছে। এতে পোকা দমনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও পাচ্ছে।

 

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের কৃষক হরিপদ রায় হরি ও কোদালখাতা গ্রামের কমল কান্তি বর্মণ বলেন, পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে আর কীটনাশক দিতে হচ্ছে না। কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে এ প্রযুক্তি ব্যবহার করছি। এতে কীটনাশকের ব্যয় কমছে।

 

লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান সেলিম বলেন, ধানের জমিতে পোকা দমনে পার্চিং করুন, বিষ মুক্ত নিরাপদ ফসল উৎপাদন করুন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT