1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

টেকনাফে বিজিবি’র পৃথক অভিযান : ৫০ হাজার ইয়াবা সহ ১ নারী আটক !

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২২২ বার পঠিত

মাসুদ মির্জা ।

 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ১কোটি ৫০লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা সহ হাছিনা নামে এক রোহিঙ্গা নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে। সেই উনচিপ্রাং ৮নং শরনার্থী শিবিরের বি-ব্লকের মোঃ ইউছুফের স্ত্রী।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে (১০ আগষ্ট) বিকালে দেয়া তথ্যে জানাযায়, গত (৯ আগষ্ট) সন্ধায় টেকনাফ গামী একটি সিএনজি নারী যাত্রী সহ দমদমিয়া বিজিবি’র চেকপোস্টে পৌঁছলে ঐ নারী কে তল্লাশি চালিয়ে বোরকার ভিতরে থাকা ২০ পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়।

অপরদিকে,(১০ আগষ্ট) ভোর রাতে খারাংখালী বিজিবির’ জওয়ানের মৌলবী পাড়া খাল দিয়ে একটি ইয়াবার বিশাল চালান মিয়ানমার হয়ে বাংলাদেশ প্রবেশ করবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে গেলে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচার কারীরা একটি প্লাস্টিকের বস্তুা পেলে পালিয়ে যায়। পরে বস্তাটি উদ্ধার করে বস্তার ভিতরে থাকা ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায় বলে বিজিবি জানান।

পৃথক অভিযানে বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আটক ইয়াবা পাচারকারী নারী ও ইয়াবা সহ টেকনাফ মডেল থানায হস্তান্তর করা হয়েছে বলে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান নিশ্চিত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT