1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

সোনাগাজীতে অক্সিজেন নিয়ে দিনরাত ছুটে চলছে ছাত্রলীগ নেতা রুবেল আর রবিন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৩১ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী প্রতিনিধিঃ

সোনাগাজীর ২নং বগাদানা ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি প্রধান সমন্বয়ক মো: ইব্রাহিম রুবেল এর নেতৃত্বে, বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহযোগী সমন্বয়ক তাহছিন আহম্মদ রবিনসহ সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলে দিনরাত ছুটে চলছে “ফ্রী বঙ্গবন্ধু অক্সিজেন সেবা” নিয়ে। গত ২৫শে জুলাই-২১ সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন এর উদ্বোধনের মধ্য দিয়ে বগাদানা ইউনিয়ন ফ্রী বঙ্গবন্ধু অক্সিজেন সেবা পথ চলা শুরু।

 

ফ্রী বঙ্গবন্ধু অক্সিজেন সেবার প্রধান সমন্বয়ক মো: ইব্রাহিম রুবেল জানান, মহামারী করোনার প্রদুর্ভাবের কারণে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনীতির চাকা অনেকটা বন্ধ হয়ে গিয়েছে। মহামারীর প্রথম দিক থেকে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে খাদ্য সহায়তা প্রদান করেছি। এখন চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, এ পর্যন্ত প্রায় ১৫জনকে অক্সিজেন সেবা প্রদান করেছি। সমাজের বিত্তবানরা যদি এই সেবায় এগিয়ে আসে সাধারণ মানুষ আরও উপকৃত হবে।

 

সহযোগী সমন্বয়ক তাহছিন আহম্মদ রবিন জানান, আমরা ফ্রি বঙ্গবন্ধু অক্সিজেন সেবা ২নং বগাদানা ইউনিয়ন থেকে শুরু করলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে পুরো সোনাগাজী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে। ইতিমধ্যে বগাদানা ইউনিয়ন ব্যতীত আশপাশের আরো কয়েকটি ইউনিয়নে আমরা সেবা দিয়ে যাচ্ছি। করোনার এই মহামারী সংকট যতদিন থাকবে চিকিৎসা খাতে আমরা ততদিন এই অক্সিজেন সেবা নিশ্চিত করে যাব।

প্রয়োজনে যোগাযোগ করুন মোঃ ইব্রাহিম রুবেল 01852105143 তাহছিন আহম্মেদ রবিন 01850848762

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT