1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত। কেশবপুরের পাঁজিয়ায় সনাতন ধর্মালোচনা সভা অনুষ্ঠিত। ত্রিমোহিনী ইউপিতে পুনরায় প্রশাসক নিয়োগ,ভোগান্তির অবসান। কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা।

জাল টাকা তৈরি চক্রের সদস্য,মাদক ব্যবসায়ী,পুলিশ পরিচয়ে ছিনতাইকারী সহ, চাঁদাবাজ চক্রের ৩ জনআটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৯৬ বার পঠিত

মোঃ আলমগীর হোসেন চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গা জেলার মাননীয় পুলিশ সুপারের দিকনির্দেশনাই অফিসার ইনচার্জ দর্শনা থানা জনাব মোঃ মাহাব্বুর রহমান কাজলরের নেতৃত্বে এস আই খান আব্দুর রহমান এবং সঙ্গীয় ফোর্স সহ চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন কুড়ালগাছি গ্রামে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের সদস্য, চাঁদাবাজ চক্রের হোতা, মাদক ব্যবসায়ী পুলিশ পরিচয়ে ছিনতাইকারী সহ এক ডর্জন মামলার আসামি মোঃ মাসুদ রানা (৩৫) , মোঃ আব্দুল আল মুবিন(২০) ও মানিক (২৫) নামের ৩ চাঁদাবাজ আটক করেন।

আটককৃত হলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের মতলেব হোসেনের ছেলে মো: মাসুদ রানা, একই গ্রামের খোকানের ছেলে মো: মানিক, আব্দুর রহিমের ছেলে আব্দুল আল মুবিন। রোববার রাতভর পুলিশ অভিযান চালিয়ে কুড়ুলগাছি মাঠ থেকে তাদের কে আটক করে। উদ্ধার করা হয় চাঁদার নগদ ১০ হাজার টাকা ও ২ টি মোবাইল।

দর্শনা থানাধীনা কুড়ালগাছি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন (৪৪) কে মোবাইল ফোনে তার স্বামী সাইফুল ইসলাম কে হত্যার হুমকি দিয়ে নগদ ১ লাখ টাকা চাঁদা দাবি করে মাসুদ রানা ও তার সহযোগিরা। নগদ ৩০ হাজার টাকা চাঁদা দিয়ে পরে সেলিনা খাতুন কৌশলে চাঁদার আরও ১০ হাজার টাকা দেওয়ার জন্য মাসুদ রানা কে তার বসতবাড়িতে ডাকে।
এ সময় স্থানীয় সহযোগিতায় তাদেরকে আটক করার চেষ্টা করলে মনিক কে আটক হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পরই দর্শনা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মানিকের স্বীকারোক্তি অভিযান চালিয়ে জাল টাকার তৈরি চক্রের সদস্য, মাদক কারবারি, পুলিশ পরিচয় ছিনতাই মামলা সহ এক ডজন মামলার আসামি মোঃ মাসুদ রানা ও আব্দুল আল মুবিন কে গ্রেফতার করা হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT