1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

রংপুরে পুলিশ পরিচয়ে আসামী ধরতে গিয়ে জনতার হাতে আটক দুই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২১৯ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ভুয়া পুলিশ সেজে আসামী ধরতে গিয়ে জনতার হাতে দুইজন আটক হয়েছে। পরে ৯৯৯ ফোণ দিলে পুলিশ ্এসে আটককৃতদের থানায় নিয়ে যান। রোববার সকালে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের কোনাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,আরিফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল মেকানিক্স একই ইউনিয়নের মহদীপুর গ্রামে বিয়ে করেন। সেখানে বউয়ের সাথে মনোমালিন্য হলে গত ২৭ আগস্ট শ্বশুড়রবাড়ির লোকজন তাকে বেধরক মারপিট করে । এরপর সুযোগ বুঝে আরিফুলের পরিবারের লোকজন তার শ্বশুরবাড়ির একজনকে মারধর করেন। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা করেন তারা। মামলার পরে দুলাভাইয়ের বাসায় পালিয়ে থাকেন আরিফুল ইসলাম। তার দুলাভাইয়ের বাসায় সকালে কামরুজ্জামান ও দুলাল নামে দুই ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসতে চাইলে এলাকার লোকজন বাধা দেয়। পুলিশের আইডি কার্ড দেখতে চাইলে দেখাতে না পারলে জনগণ ৯৯৯ ফোন দেন । পরে পুলিশ এসে তাদের গ্রেফতার করেন।

আটকৃতরা হল, উপজেলার পাশ্ববর্তী লতিবপুর ইউনিয়নের জায়গীরহাট এলাকার বাতাসন দূর্গাপুর মৌসুমীপাড়া গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে কামরুজ্জামান ও জায়গীর বাসস্টান্ড মসজিদ সংলগ্ন সাইফুল ইসলামের ছেলে দুলাল মিয়া। এলাকাবাসি জানায়, কামরুজাম্মান ইতিপূর্বে রংপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে ড্রাইভারর চাকরী করতেন । ৬ মাস আগে তার চাকুরী চলে যায়। সাইফুল ইসলাম একজন কাঁচামাল ব্যবসায়ী। তারা দুজনই মাদকাশক্ত।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, এই ঘটনায় আরিফুলের বোন বেবি নাজনিন বাদি হয়ে একটি মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT