1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কালিগঞ্জে এক মৎস্য চাষীর আত্নহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় গলায় ফাঁস লাগিয়ে নুরুজ্জামান মোড়ল (৩৭) নামে এক মৎস্যচাষী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের আজিরুল মোড়লের পুত্র।

 

ঘটনাটি শুক্রবার (৬ আগস্ট) সকাল ১০টায় ঘটেছে। নুরুজ্জামান মোড়ল (৪২) এর স্ত্রী আমেনা পারভীন জানান,দীর্ঘদিন যাবত স্বামী মৎস্য ঘের করতেন। গত কয়েকদিন আগে ভারী বর্ষায় তার মৎস্য ঘেরটি পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়া আছে এর কারণে ঋণের টাকা কিভাবে পরিশোধ করবেন এ চিন্তায় আমার স্বামী মানসিক ভাবে ভারসাম্যহীন হয়ে যায়।

 

স্থানীয়রা জানান, নুরুজ্জামান ঋণগ্রস্ত হয়ে সকলের অগোচরে নিজের বসত ঘরে বাঁশের আড়ার সাথে রশির সাহায্যে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার দুইটি কন্যা সন্তান আছে।

 

স্থানীয়রা কালিগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন।

 

কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক এস-আই সেলিম রেজা, বলেন, তদন্ত শেষে মরদেহ পরিবার এর কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি- সংযুক্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT