1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

নাটোরের বড়াইগ্রামে গণটিকা কেন্দ্রে উপচেপড়া ভীর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পঠিত

মোঃ সোহাগ আরেফিন ( নাটোর প্রতিনিধি) ।

 

নাটোরের বড়াইগ্রামে করোনাভাইরাস নিয়ন্ত্রণে ইউনিয়ন ভিত্তিক গণটিকা কেন্দ্রে উপচেপড়া ভীর লক্ষ্য করা গেছে। এসময় সুযোগ না পেয়ে অনেকেই ফিরে গেছেন বলেও জানা গেছে। শনিবার সকালে বনপাড়া কলেজ কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও জাহাঙ্গীর আলম।

 

এসময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আশাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ।

উপজেলার নগর ও গোপালপুর ইউনিয়ন বাদে জোয়াড়ী, বড়াইগ্রাম, জোনাইল, মাঝগাঁও, চান্দাই ইউনিয়ন এবং বড়াইগ্রাম ও বনপাড়া পৌরসভায় যথাক্রমে কুমরুল প্রাথমিক বিদ্যালয়ে, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ, জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়, তিরাইল উচ্চ বিদ্যালয়, চান্দাই উচ্চ বিদ্যালয়ে এবং বড়াইগ্রাম পৌরসভা ও বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৫ উর্দ্ধ বয়সীদের এ টীকা দেয়া হয়।

 

বনপাড়া কেন্দ্রে টিকা দিয়ে ষাটোর্দ্ধ শরীফা বেগম বলেন, বাড়ির কাছে টিকা দিতে পেরে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে। অপরদিকে আনোয়ার হোসেন (৫৬) বলেন, কেন্দ্রে অনেক ভীর ছিল। লাইনে ছিলাম কিন্তু শেষে শুনলাম টিকা শেষ। তাই বাড়িতে ফিরে যাচ্ছি।

স্বাস্থ্য ডাঃ আশাদুজ্জামান জানান, ২টি ইউনিয়ন বাদে ২ পৌর ও ৫টি ইউনিয়নে মোট ৭টি কেন্দ্রের মাধ্যমে প্রতি কেন্দ্রে ৬০০ জন করে ৪২০০ জনকে টিকা দেয়ার লক্ষমাত্রা রয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩ টি করে বুথে ৩ জন করে ভ্যাক্সিন প্রদানকারী ও ৩ জন করে স্বেচ্ছাসেবক রয়েছেন। অবশিষ্ট নগর ও গোপালপুর ইউনিয়নে যথাক্রমে ধানাইদহ প্রাথমিক বিদ্যালয় ও রাজাপুর সাধু ডন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোবাবার ১২০০ জনকে টীকা প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT