1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মোরেলগঞ্জে ১৭ টি কেন্দ্রে ৫১ টি বুথের মাধ্যমে করোনার গনটিকা কার্যক্রম শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

মোঃ মেহেদী হাসান নিয়াজ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভা সহ ১৬ ইউনিয়নের ১৭ টি কেন্দ্রে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার পৌরসভার এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র এসএম মনিরুল হক তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতিসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, কোভিট-১৯ ভ্যাকসিন সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌছে দিতে ইউনিয়ন পর্যায়ে ৭ আগষ্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত ৫ দিন ভ্যাকসিন প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে ৩টি বুথের মাধ্যমে প্রতিদিন ৬শ মানুষকে টিকার আওতায় আনা হবে। প্রতিটি কেন্দ্রে ৬ জন টিকাদানকারি, ৯ জন স্বেচ্ছাসেবক কাজ করছে। ১৭ টি কেন্দ্রের ৫১ টি বুথে প্রতিদিন ১০ হাজার মানুষকে টিকা দেয়া হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মী, পুলিশ, আনসার, গ্রামপুলিশ, স্বেচ্ছাসেবক, ও স্কাউট টিম সার্বিক সহোযোগিতায় থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT