1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে বনবিভাগের অভিযানে ৭০ বস্তা ঝিনুক সহ ট্রাক আটক। বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম।

রংপুরে করোনায় আরো ১০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৯

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪৩ বার পঠিত

রংপুর বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৭ আগস্ট) আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম। তিনি জানান, শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, দিনাজপুরের দুইজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, নীলফামারীর একজন ও গাইবান্ধার একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ৬৪ জন, রংপুরের ৪০ জন, গাইবান্ধার ১৮ জন, কুড়িগ্রামের ১৩ জন, নীলফামারীর ১১ জন, লালমনিরহাটের ১০ জন, পঞ্চগড়ের ২ জন ও ঠাকুরগাঁওয়ের ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৮৪ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে করোনায় মৃত ১ হাজার ‌‌১৪ জনের মধ্যে দিনাজপুরের ২৮৮ জন, রংপুরের ২৩০ জন, ঠাকুরগাঁওয়ের ১৯৬ জন, নীলফামারীর ৭২ জন, পঞ্চগড়ের ৬৩ জন, লালমনিরহাটের ৫৭ জন, কুড়িগ্রামের ৫৬ জন ও গাইবান্ধার ৫২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৩ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৬৭৮ জনের করোনা আক্রান্তের মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ২৫৪ জন, রংপুরে ১০ হাজার ৬৬৯ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৪৪১ জন, গাইবান্ধায় ৪ হাজার ৯৩ জন, নীলফামারীর ৩ হাজার ৮৮৯ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৯৩৩ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৭৭ জন এবং পঞ্চগড়ের ৩ হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৬ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT