1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

সাতক্ষীরায় ৮৭ টি কেন্দ্রে চলছে টিকাদান কার্যক্রম।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪৫ বার পঠিত

রাকেশ সরকার,তালা, সাতক্ষীরা থেকে।

 

সাতক্ষীরার ৭৮ টি ইউনিয়নে ও দু’টি পৌরসভায় শুরু হয়েছে গণটিকাদান। আজ শনিবার (০৭ আগষ্ট) সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে চলছে এই টিকাদান। এ কার্যক্রমের জন্য সিনোফার্মের ৫১ হাজার ২০০ টিকা ও এ্যাস্ট্রাজেনকোর ৩২ হাজার টিকা মজুত রয়েছে।

 

অগ্রািধকার ভিত্তিতে বয়স্কদের এ টিকা দেওয়া হবে। একই সাথে মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও পাবেন এই টিকা। পর্যায়ক্রমে সকল নাগরিককে এ কার্যক্রমে আওতায় আনা হবে। প্রথম দফায় এ কার্যক্রম চলবে ১২ আগষ্ট পর্যন্ত।

 

সাতক্ষীরার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়ন এবং সাতক্ষীরা ও কলারোয় পৌরসভার ৯ টি ওয়ার্ডের নির্ধারিত কেন্দ্রে গণটিকাদান চলছে। টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলিতে রয়েছে ভিড়। তবে মানুষ লাইন দিয়ে টিকা নিচ্ছেন। কেন্দ্রে নারীদের ভিড় লক্ষ্যনীয়।

 

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান আজ ৮৭ টি কেন্দ্রে টিকা দেওয়ার পর চাহিদা ও টিকাপ্রাপ্তি সাপেক্ষে আগামি ১৪ আগস্ট ফের দেওয়া হতে পারে গণটিকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT