1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

কার্পাসডাঙ্গা পীরপুরকুল্লায় টিভি দেখাকে কেন্দ্র করে মারামারি:উভয়পক্ষে আহত ৫ জন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৫৬ বার পঠিত

মোঃ নাহিদ হাসান দামুড়হুদা উপজেলা প্রতিনিধি।

 

পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত।

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামে নুড়িতলা পাড়ায় টিভি দেখাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে।এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়।ঘটনার খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমান জুয়েল,এ এস আই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।জানা গেছে পীরপুরকুল্লা গ্রামের নুড়িতলা পাড়ায় টিভি দেখাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে আব্দারের মল্লিকের ছেলে রশিদ,রশিদের ছেলে মিলন,নাজমুলের ছেলে নাহিদ,মজিদের ছেলে মাসুদ রানা,রনি মিলে বাঁশের লাঠি,বাটাম,দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় একই পাড়ার মৃত :কুদ্দস মল্লিকের ছেলে টিক্কা,সানোয়ার,টিক্কার ছেলে ফয়সাল,কুদ্দস মল্লিকের ছেলে নাসিরের উপর।এসময় তারা তাদের বাটাম পেটা করে গুরুত্বর জখম করে। অপরদিকে রশিদ ও আহত হয় বলে জানা গেছে।একপক্ষে টিক্কা,ফয়সাল,নাসির,ছানোয়ার ও অপরপক্ষে রশিদ আহত হয়েছে বলে জানা গেছে।স্থানীয় অনেকে নাম না প্রকাশ করার শর্তে বলেন রশিদ সহ তাদের লোকজন আগে থেকে পূর্বপ্রস্তুতি নিয়ে অতর্কিত ভাবে টিক্কাদের উপর হামলা চালিয়েছে।এ বিষয়ে টিক্কার পরিবারের লোকজন রশিদ গংয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT