1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

গজারিয়ায় কোভিট ১৯এর গণ টিকাদান কর্মসূচি শুরু।পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৫১ বার পঠিত

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে কোভিট ১৯ ভ্যাকসিন প্রদান এর কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে,বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গজারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।

 

আজ শনিবার সকাল ১১ঘটিকায় সাড়াদেশের ন্যায় উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপণার মধ্যে দিয়ে এক যোগে শুরু হয়েছে কোভিট ১৯ গণ টিকাদান কর্মসূচি।সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরী।এ সময় নির্বাহী অফিসার বলেন,জনগনের মাঝে ব্যাপক উৎসাহ দেখে আমরা আন্তরিক ভাবে আনন্দিত,আমরা সুশৃঙখল ভাবে এ কার্যক্রম চলমান রাখতে বদ্ধপরিকর।সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে উপজেলা চেয়ারম্যান বলেন, কৃতজ্ঞতা জানাই করোনা ভাইরাস প্রতিরোধে প্রকৃত সম্মুখযোদ্ধা সকল ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।সেই সাথে পুলিশ সদস্য, আনসার সদস্য ও গ্রাম পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে।

টিকাদানের সার্বিক বিষয় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক ডাঃনুরে আলম সিদ্দিক বলেন,আজ উপজেলা ব্যাপী ৪৮০০/টিকা প্রদান করা হয়েছে,জন সাধারনের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT