1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

চাঁদপুরে করোনা ওয়ার্ডে স্বামীর মৃত্যু : ছুরি নিয়ে শোকাহত স্ত্রীর ধাওয়া।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫৯ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধি

 

চাঁদপুর সরকারি হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্বামীর মৃত্যুর পর ছুরি নিয়ে স্ত্রীর দৌড়া-দৌড়িতে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর স্বজন ও চিকিৎসকরা। করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর স্বামী চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

 

আকস্মিক ওই নারীর সঙ্গে থাকা একটি ধারালো ফল কাটার ছুরি নিয়ে ওয়ার্ডে রোগীর স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের ধাওয়া করেন । একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালে মেঝেতে শুয়ে পড়েন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ রুপসা এলাকার দেলোয়ার হোসেন ৫ আগস্ট করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় । চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যান।

 

এ ঘটনায় তার স্ত্রী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের নার্স ও অন্যান্য রোগীর স্বজনদের ধাওয়া করেন। এক পর্যায়ে হাসপাতালে কর্মচারীদের সহায়তায় ওই নারী শান্ত হন । পরে তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে পড়েন।

 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, একদিন আগেই দেলোয়ার হোসেন হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল খুবই কম ছিল । আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। মৃত্যুর পর তাঁর স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। এক পর্যায়ে তার হাতে থাকা ফল কাটার ছুরি নিয়ে ওই ওয়ার্ডের মানুষকে আঘাত করার চেষ্টা করেন । পরে সবাই মিলে তাকে শান্ত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT