1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

লালমনিরহাটে সেই নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানা ও দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় এবং কারখানা সিলগালা করেছে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট-এর ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) দিনভর লালমনিরহাট পৌরসভার সাকোয়া এলাকা, শহরের পুরান বাজার ও কেন্দ্রীয় বড় মসজিদ সংলগ্ন বিডিআর রোডে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন থেকে শহরের পুরার বাজার এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম প্রথমে তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার বিশবাড়ী এলাকায় উৎপাদন, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানা স্থাপন করে। সেখানে রাতে তৈরী করা হতো পলিথিন। এ খবর প্রশাসন জেনে যাওয়ায় তড়িঘড়ি করে সেখান থেকে কারখানা সরিয়ে লালমনিরহাট পৌরসভার সাকোয়া এলাকায় স্থাপন করে। এতে সহযোগীতা করে সরকার দলীয় স্থানীয় কতিপয় সুবিধাভোগী নেতা। তাদের ছত্রছায়ায় ব্যবসায়ী আব্দুস সালাম শুরু করে পলিথিন তৈরীর কাজ। পরে বিভিন্ন পত্র-পত্রিকায় নিষিদ্ধ পলিথিন তৈরীর খবর প্রকাশ হলে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টিএম রাহসিন কবীরের পরিচালনায় ভ্রাম্যমান আদালত ওইদিন দুপুরে পৌরসভার সাঁকোয়া এলাকায় স্থাপিত নিষিদ্ধ পলিথিন তৈরীর কারখানায় অভিযান চালিয়ে মালিক আব্দুস সালামের নামে মামলা দিয়ে কারখানা সিলগালা করে দেন। একইদিন বিকালে শহরের পুরার বাজার ও কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বিডিআর রোডেও অভিযান পরিচালিত হয়। বিডিআর রোডের নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ী মফিজুল ইসলামকে ডেকে এনে দোকান খুলে দুই ভ্যান পলিথিন জব্দ করেন। এ সময় দোকান মালিককে জরিমানাও করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT