1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রূপসা নদী থেকে মরদেহ উদ্ধার। কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী।

মহম্মদপুরের ইউপি মেম্বর লিটন ডাকাতি মালামাল সহ মানিকগঞ্জে গ্রেফতার

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫০ বার পঠিত

 

মানিকগঞ্জের নয়াডিঙ্গী এলাকায় একটি টেক্সটাইল মিল থেকে ডাকাতি হওয়া ৪৩ লক্ষ টাকার মালামালসহ মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়নের ইউপি মেম্বর লিটন শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১ জুলাই দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া থানার নয়াডিঙ্গী রাইজিং নিট টেক্সটাইলসের বাউন্ডরি ওয়ালের নিচ দিয়ে ১২-১৩ জন ডাকাত ভিতরে প্রবেশের পর সিকিউরিটি গার্ডদের মারপিট করে হাত-পা ও মুথ বেঁধে ডাকাতি করে।

পুলিশের দাবি, এই ডাকাতদলের মূল হোতাই ছিলেন মাগুরার মহম্মদপুরের তথাকথিত ওই জনপ্রতিনিধি লিটন শেখ। তার নেতৃত্বে ডাকাতরা গেট খুলে একটি রেজিস্ট্রেশনবিহীন কাভার ভ্যান ঢুকিয়ে কোম্পানির ভিতরের পূর্ব পাশের গোডাউনের সামনে থেকে ভিয়েতনাম থেকে আমদানীকৃত ৪৩ লাখ ১৯ হাজার ২৪৮ টাকা মূল্যমানের ৩৬৩৪.৯৯ কেজি সুতা ডাকতি করে ঢাকার দিকে চলে যায়।

এ ঘটনায় রাইজিং নিট টেক্সটাইলস লিমিটেডের ডিজিএম অ্যাডমিন মো. মোশারফ হোসেন বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে রাইজিং নিট টেক্সটাইলসের সামনে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের স্থাপিত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আশুলিয়া জামগড়া এলাকায় একটি গোডাউন থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়।

পরে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার সকাল ৮টার দিকে পুলিশ লিটন শেখ (৩৬), সহযোগী আব্দুল করিম (৩৮), মো. রেজাউল (৩২) ও গাড়ির চালক ওবায়দুলকে (৪২) গ্রেফতার করে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা জানান, ইতোমধ্যেই ডাকাতদলের সরদার লিটনসহ ৪জনকে  গ্রেফতারের পাশাপাশি লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি-ডাকাতিসহ আরও নানা অভিযোগ রয়েছে বলে তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT