1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিএল সিজন ৫ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানকৃত তিন জন ডাক্তারের সম্মানে সংবর্ধনা। কেশবপুরে বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ। শ্যামনগরে ৩য় শ্রেণী কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সংস্থার  সভাপতি গোলাম রব্বানী ও সম্পাদক  আকবর । নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছেন এমপি ফজলুল হক মিলন আধুনিক কালীগঞ্জ গড়তে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে একাধিক উন্নয়ন প্রকল্প। কেশবপুরের ভালুকঘর বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। কালীগঞ্জ সেন্ট্রাল কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা। কেশবপুরের গৌরীঘোনা প্রেসক্লাবের আয়োজনে নজরুল বর্ষ ২০২৬’ উৎযাপন। রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা।

মহম্মদপুরে পুত্রেৱ ধাক্কায় পিতা নিহত ! আটক ২

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৭২ বার পঠিত

মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা মাঝিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের দেয়া ধাক্কায় পড়ে গিয়ে মনোরঞ্জন বিশ্বাস(৭৩) নামে একজন জন্ম অন্ধ দৃষ্টি প্রতিবন্ধি নিহত হয়েছে।এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন।
পুলিশ জানায়, নাতিকে মোবাইল কিনে দেয়া নিয়ে ছেলের সাথে কথা কাটাকাটির এক পযর্যায়ে ছেলে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।পড়ে গিয়ে সে অচেতন হয়ে পড়ে। প্রথমে তাকে নহাটা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং পরে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার(শালিখা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান।তিনি সাংবাদিকদের বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,লাশের সুরতহাল করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।এসময় ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই পুলিশ পরিদর্শন করেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT