1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ।

লালমনিরহাটে লক্ষ্মী প্রতিমা রাস্তার মোড়ে ভেঙ্গে রাখায় থানায় অভিযোগ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২২৭ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুড়া (দেবদেবীরহাট)র দক্ষিণ পার্শ্বে তিনমাথা রাস্তার মাঝখানে সুসজ্জিত লক্ষ্মী প্রতিমা কে বা কাহারা ভেঙ্গে রেখেছে।

 

জানা গেছে, বুধবার (৪ আগস্ট) এস সাধন রায় নামের ফেসবুক অ্যাকাউন্টে লক্ষ্মী প্রতিমা ভাঙ্গা ছবি ভাইরাল হয়েছে।

 

খোঁজ নিয়ে দেখা গেছে, লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের হাতুড়া (দেবদেবীরহাট)র দক্ষিণ পার্শ্বে তিনমাথা রাস্তায় কে বা কাহারা একটি লক্ষ্মী প্রতিমা ভেঙ্গে রেখে যায়। এস সাধন রায় ছবিগুলো তার ফেসবুকে পোস্ট করে। এই ছবিগুলো পোস্টের পর পরেই মুহুর্তে শত শত গ্রামবাসী তিন রাস্তার মোড়ে ভাঙ্গা প্রতিমাটি দেখতে ভীড় জমায়। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে।

 

এদিকে বুধবার (৪ আগস্ট) রাতে বিশ্বনাথ রায় (৫৭) বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দাখিল করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ০৩/০৮/২০২১ইং তারিখে প্রতিদিনের ন্যায় ঠাকুর ভক্তি করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ০৪/০৮/২০২১ইং তারিখ সকাল ৮:০০ঘটিকার দিকে আমার ছোট ভাই শ্রী কৃষ্ণ চন্দ্র রায়ের স্ত্রী শ্রীমতি শেফালী রাণী বাড়ির বাহিরে উঠানের লক্ষ্মী প্রতিমাকে পূজা দেয়ার জন্য গিয়ে দেখতে পান মন্দিরে লক্ষ্মী প্রতিমাটি নেই। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া ডাকিলে আমি, আমার স্ত্রী, আমার সন্তানসহ সকলে গিয়ে দেখতে পাই ঠাকুর ঘরের দরজা খোলা ও ঘরের ভিতরে লক্ষ্মী প্রতিমাটি নেই। অনেক লোকজনকে ঘটনার বিষয়ে জানিয়ে আমার হারিয়ে যাওয়া প্রতিমাটি খুঁজতে থাকি। কিছুক্ষণ পর লোকমুখে শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখি আমার বাড়ির পশ্চিম পাশে অনুমানিক ৫শত গজ দূরে দেবদেবীরহাটের দক্ষিণ পাশে তিন মাথা রাস্তার মাঝ খানে কে বা কাহারা আমার লক্ষ্মী প্রতিমাটি ভেঙ্গে ফেলে রেখেছে। পরবর্তিতে রাত্রি ৮:০০ঘটিকায় ভাঙ্গা লক্ষ্মী প্রতিমাটি আমার ছেলে মন্দিরে নিয়ে গিয়ে রাখেন। উক্ত ঘটনার কারনে আমার পরিবারের লোকজন, এলাকাবাসীসহ সকল সনাতন ধর্মাবলম্বীরা মর্মাহত ও ভীষণ আতংকিত।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT