1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে মাদ্রাসার পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের নামে অর্থ বাণিজ্যের অভিযোগ। ডুমুরিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, যুবক নিহত। ডুমুরিয়ার চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে ‘নিরাপদ খুলনা চাই’ সংগঠন এর মানববন্ধন। এ্যাড.দীপেন দেওয়ান  পদত্যাগে বিলাইছড়ি বিএনপি’র প্রতিবাদ । কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ। খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হলেন কয়রার সেরাজুল ইসলাম সবুজ । জীববৈচিত্র্য ও প্রজনন সুরক্ষায় সব ধরনের বনজীবী ও পর্যটকদের ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ। কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রত্যয় পত্রিকার বিশেষ প্রতিনিধি পরেশ দেবনাথের জন্মদিনে শুভেচ্ছা। সমন্বয় করতে গিয়ে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী। মারা গেছেন তোফায়েল আহমেদ।

লালমনিরহাটে উপার্জনের একমাত্র হাতিয়ার অটোটি হারিয়ে নিঃস্ব সিদ্দিক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৫২ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

অচেতন করে ব্যাটারিচালিত অটো, নগদ টাকা ও সাথে থাকা মোবাইলটিও নিয়ে গেছে মলম পাটি। সব হারিয়ে হাসপাতালের বিছানায় এখনও অচেতন আবু বক্কর সিদ্দিক। তার বাড়ী লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ি ইউনিয়নের শিবরাম গ্রামে।

 

প্রতিদিনের মতো বুধবার (৪ আগস্ট) সকালে জীবিকার তাগিদে অটো নিয়ে বের হন তিনি। কিন্তু প্রতিদিন মাগরিবের নামাজ আদায় করতে বাড়িতে এলেও, গত রাতে তিনি বাড়ি ফেরেননি। উৎকণ্ঠায় ছিল তার পরিবার। ফেসবুকে একটি স্ট্যাটাস দেখে ছেলে শিরিফুল জানতে পারে তার বাবা হাসপাতালে।

 

বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে আবু বক্করের ছেলে শিরিফুল লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন তার বাবাকে অচেতন অবস্থায় লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকার এক নার্সারির পাশে তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

 

ঐ নার্সারির সামনের এক ফল ব্যবসায়ীর কাছে জানা গেছে, বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় কয়েকজন যুবক আবু বক্করকে নার্সারির পিছনে অচেতন অবস্থায় দেখে মূল সড়কের কাছে নিয়ে আসে। পরে তারাই আবু বক্করকে হাসপাতালে নিয়ে যান।

 

আবু বক্করের ছেলে জানায়, শুধু পাঁচ ব্যাটারির অটো নয় তার বাবার সাথে থাকা জমি বন্ধকের ২৫হাজার টাকা ও আবু বক্করের ব্যবহৃত মোবাইল ফোনটিও নিয়ে গেছে অজ্ঞাত চক্রটি। লালমনিরহাট জেলায় গত কয়েক দিনে এ ধরনের ঘটনা আরও ঘটেছে।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছন।

 

আর শহর ও গ্রামের চুরি, ছিন্তাই রোধে প্রয়োজনিয় ব্যবস্থা নিতে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে সুধী সমাজ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT