1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিলাইছড়ি উপজেলা প্রকৌশলীর দপ্তর কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচী চলমান । বিলাইছড়িতে সেচ্ছাসেবক দলের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ । কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার। শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ। ২৫ জুলাই-২৬ শণিবার কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন। কেশবপুরে কওমী মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, আবুল হোসেন আজাদ। বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন। বিলাইছড়িতে সরকারি কর্মকর্তাদের সাথে কৃষক ও কমিউনিটি নেতাদের নিয়ে সমন্বয় সভা । জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত।

মতলব দক্ষিণে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধানিবেদন, বৃক্ষরোপন ও চারা বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৩০ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী( মতলব দক্ষিন) চাঁদপুর প্রতিনিধি

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীতে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ আগস্ট শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ ও দোয়া, গাছের চারা বিতরণ করা হয়।

 

শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, অফিসার ইনচার্জ (ওসি) মো: মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের নেতা কাজল ভট্টাচার্য, এম এ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, কমল পোদ্দার, পারভেজ চৌধুরী হানিফ, তোফাজ্জল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, মতলব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা গনেশ ভৌমিক, লোকমান হোসেন বাবুল, ছাত্রলীগ নেতা জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে গাছের চারা বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT